

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সবকিছুতেই বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমির বলেছেন, ‘বিরোধীদল শুধু বিরোধিতা করবে—ব্যক্তিগত ও দলগতভাবে আমরা এই সংস্কৃতি সমর্থন করি না।’
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এখানে সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে—ব্যক্তিগত ও দলগতভাবে আমরা এই সংস্কৃতি সমর্থন করি না। সরকারি দলকে বিরোধীদলকে সম্মান করতে হবে। একইভাবে বিরোধীদলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখা।’
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যেকোনো চুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই হতে হবে।
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত বা চুক্তি করা উচিত নয়; সবকিছুই সংসদের মাধ্যমে হওয়া প্রয়োজন।