বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন কমিটি গঠন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:২৬ পিএম
expand
বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন কমিটি গঠন 

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপতি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, এমপি।

সংসদের সহকারী সচিব মামুনুর রশীদের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সংসদীয় এ এই কমিটির বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী নোয়াখালী ৩ আসনের সাংসদ বরকত উল্লাহ ভুলু, বিসিবির সাবেক চেয়ারম্যান, খুলনা ৫ আসনের সাংসদ আলী আসগর লবী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী ১ আসনের সাংসদ খাইরুল কবির খোকন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নাসের রহমান, চট্রগ্রাম ১০ আসনের সাংসদ সাঈদ আল নোমান, ঢাকা ১২ আসনের জামায়েত ইসলামীর সাইফুল আলম, কুড়িগ্রাম-২ এর আতিকুর রহমান মুজাহিদ ও সংরক্ষিত নারী আসনের নিলুফার চৌধুরী মনি এবং জেবা আমিন খান।

কমিটির সভাপতি পটুয়াখালী-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, রাশিয়াতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সংসদীয় বিষয়াবলি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও রাশিয়া একমত হয়ে এই কমিটি গঠন করে। সংসদীয় কূটনীতি এবং পেশাদারী বিনিময়ের মাধ্যমে আইনপ্রণেতাদের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে এই কমিটি কাজ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup