বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকের পর তার ঢাকা ফিরে আসার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে। তবে সেই ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) এক ব্রিফিংয়ে এ বিষয়ে করা প্রশ্নে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘তিনি সার্ক ভিসায় ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে এখানে এসেছিলেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটির ২৮তম সভায় যোগ দেওয়ার কথা ছিল তার।’

‘দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং ভ্রমণের উদ্দেশ্য পুনরায় নিশ্চিত হওয়ার পর তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়, যেটা ছিল বহুপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করা। অবশ্য, তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে গিয়েছিলেন।’

বুধবার (২৪ জুন) দিল্লিতে ঘটে যাওয়া ঘটনায় জাহেদ উর রহমান সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা সন্তোষজনক নয়।’

‘জাহেদ উর রহমান যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা) এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করবেন– তা কূটনৈতিক মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে অবহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক।’ যোগ করেন মুখপাত্র।

বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বক্তব্যের প্রশ্নে মুখপাত্র বলেন, ‘ বাংলাদেশ বিশ্বাস করে, প্রতিটি রাষ্ট্রেরই তার নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সংখ্যালঘুসহ সকল নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে। সংখ্যালঘুসহ দেশের সকল নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।’

দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে ১৪ জুন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। কিন্তু বিমানবন্দরে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টিও তারা স্পষ্ট করছিল না। এ পরিস্থিতিতে অসৌজন্যমূলক আচরণ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে পরদিন ঢাকায় ফিরে আসেন তিনি।

ওই ঘটনার পরদিন ১৫ জুন ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup