

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ।
সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।
আলমগীর হাসিন আহমেদের পদোন্নতিতে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাদের মতে, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নানা ধরনের প্রশাসনিক ও পেশাগত প্রতিকূলতা এবং নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে তিনি কর্মজীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন বলেও তারা উল্লেখ করেন।
প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পাওয়ায় ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে ঢাকা ওয়াসার সেবা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে।
