বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশে কাঁঠাল ব্যবহার করে শিঙাড়া, সমুচা, কাবাবসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার মতে, এসব পণ্যের পুষ্টিমানও বেশ সমৃদ্ধ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই কাঁঠালের কাবাব বা সবজির ফুড ভ্যালু হাই। বিশ্বের বেশ কয়েকটি দেশ যোগাযোগ করেছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এ ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য।

তিনি বলেন, দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ এবং মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে আম-আনারস-কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এই বছর কাঁঠাল রপ্তানি আরো অনেক বেড়ে যাবে। আমরা চায়নার সঙ্গে একটা কন্ট্রাক্টে আসছি।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আম, আনারস ও কাঁঠাল ইতোমধ্যে বিদেশে রপ্তানি হচ্ছে। চলতি বছরে কাঁঠাল রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষির বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে। যারা বরাদ্দ কমেছে বলে বলছেন, তারা হয়তো সঠিক হিসাব করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup