বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের টাকা আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:৪১ পিএম আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জনগণের টাকা আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘জনগণের টাকা দিয়ে জনগণের জন্যই কাজ করা হবে। দেশের অর্থ দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না।’

তিনি বলেন, ‘যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এ দেশ থেকে জনগণের অর্থ বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সবাই চোখ-কান খোলা রাখি, তাহলে এ দেশের অর্থ কেউ বিদেশে পাচার করতে পারবে না। আমরা সকলে মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব।’

গত ১৭ বছরে অর্থ পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করা গেলে জনকল্যাণমূলক কর্মসূচির জন্য অর্থের সংকট থাকবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup