রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে গুম-খুনের শিকার পরিবারের সাক্ষাৎ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।
expand
প্রধানমন্ত্রীর সঙ্গে গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছর (২০২৬-২০২৭)-এর জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ রোববার দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলতি অধিবেশনের বৈঠক চলছে।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup