

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধান কুমিল্লার দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার ও পরে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলা ও উদ্ধার প্রক্রিয়ার বিষয়টিও তুলে ধরেছেন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি অনেকে ভিন্নভাবে ভেরিফায়েড ফেসবুক জানাতে চেয়েছিল। নানাভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করা হয়েছিল। প্রকৃত ঘটনা উদঘাটনের পরে সেটি জাতির কাছে প্রকাশ করা দরকার ছিল বলে আমাদের মনে হয়েছে। সে জন্য জাতীয় সংসদের কাছে জানালাম।’
পরবর্তী জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেনজিরকে গ্রেপ্তারের বিষয়ে সাধুবাদ জানান। তবে শিবির নেতার প্রসঙ্গ তোলায় প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিষয়টি সংসদ তুলতে দেওয়া উচিৎ হয়নি। একটি বিতর্কিত বিষয় এভাবে তোলা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি দলকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে এটি তোলা হয়েছে। জিসান কোথায় আছে? জিসানকে কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। মেয়েটাকেও কথা বলতে দেওয়া হয়নি। এখানে কি প্লট তৈরি করা হচ্ছে? কোনটা সঠিক, এখনও সিদ্ধান্ত হয়নি। এমন অনেক ঘটনা ঘটলেও শুধু এটিই সংসদে তোলা হলো। এ সময় তিনি বক্তব্য প্রত্যাহার বা এক্সপাঞ্জ করার আহ্বান জানান তিনি।
