বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীকে জুলাই শহীদের মা

পুরো দেশ আপনার দিকে তাকিয়ে আছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংসদে পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি ও জুলাই হত্যাসহ সব হত্যার বিচার চেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। বুধবার (১০ জুন) সংসদে তিনি এ দাবি জানান।

জামায়াতের নারী এমপি রোকেয়া বেগম বলেন, পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি জুলাই হত্যাসহ সব হত্যার বিচারকার্যের গতি তরান্বিত করার আহ্বান জানাচ্ছি।

এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।

উল্লেখ্য, ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া শিশু জাবির ইব্রাহিম। তিনি চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন