বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে ২১২ গাড়ি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:৫১ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীর অপারেশনাল কার্যক্রম জোরদারের লক্ষ্যে সরকার ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এসব গাড়ি ক্রয়ে মোট ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাহিনীর জন্য এসব গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে বাংলাদেশ পুলিশের জন্য মোট ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশের জন্য এসব যানবাহনগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকায় ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পুলিশের সেবার মান, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে যানবাহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এসব পিকআপ কেনার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন