মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে আর্জেন্টিনা, মেসি থাকবেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।

এই ম্যাচটি লিওনেল স্ক্যালোনির জন্য হবে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ গুছিয়ে নেওয়া হতে পারে আগামীকালকের ম্যাচ থেকেই।

সবশেষ ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে একাদশে ছিলেন না লিওনেল মেসি। এমনকি বদলি হিসেবেও তাকে নামাননি কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে আইসল্যান্ড ম্যাচে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে নিয়ে পাওয়া গেছে। এ ম্যাচের শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।

মিডফিল্ডে স্কালোনির ভাবনায় রয়েছেন রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে সুযোগ পেতে পারেন ফ্যালাসিওস। বিশ্বকাপের আগে ম্যাচের ছন্দে ফেরাতেই এই পরিকল্পনা।

তবে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাদের কাউকেই আইসল্যান্ডের বিপক্ষে ঝুঁকি নিয়ে খেলানো হবে না। তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্টিনেজ ও আলভারেজকে পাওয়া যাবে বলেই আশা করছে দল।

এ ছাড়া ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্টিয়েলকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ডান প্রান্তে সুযোগ পেতে পারেন অগাস্টিন অথবা নিকোলাস কাপালদো।

সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: জেরোনিমো রুলি

রক্ষণভাগ: নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন