রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৫:০৬ পিএম আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম
বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।
expand
বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।

বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন) ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক।

রোববার (৭ জুন) বিমান বাহিনীর সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণ, সার্বিক উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন