

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হাসপাতালের বন্ধ কক্ষে অক্সিজেন স্বল্পতার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ মে সকালে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ইতোমধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
