বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২০৫ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৬৯ জন।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫১৪ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৫ হাজার ৭০৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৭ হাজার ০৪৩ শিশু বাড়ি ফিরেছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন