

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এটি জিডিপির ২ শতাংশ বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়৷ সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। এছাড়া, শিক্ষা খাতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশতে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
সবশেষ ২০২৫-২৬ বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এবছর আমরা ২ শতাংশ পেয়েছি। গতবছর তো ১ দশমিক ৬ শতাংশ ছিলো। তার সঙ্গে শুভংকরের ফাঁকি ছিলো। আমাদের এটা পুরোটাই প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশন ও মাদরাসা এডুকেশনের জন্য।
বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে।
পাশাপাশি, আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা আবার চালুর কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
