

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনের আগে বুদ্ধিজীবিরা পত্রপত্রিকায় জামায়াত ক্ষমতায় যাচ্ছে এমন হাইপ তুলে দিয়েছিল। এমনকি আমাকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল তারা।
বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তবে কিন্তু মানুষ ভুল করেনি। বিএনপিকে বেছে নিয়েছে, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়।
জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, সব দল-মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে কারও শত্রু বানাতে চাননি তিনি। এখনো অন্যের আধিপত্য ও প্রভাবের বাইরে থাকতে চায় বাংলাদেশ।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন। বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তারেক রহমানও জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন, বলেন তিনি।
