

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার বাসা ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী আসার খবরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পল্লবীতে রামিসার পরিবারের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রীসভার বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার (৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।
এ ঘটনায় প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।
আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
