বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধের আহ্বান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:১০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

অবিলম্বে সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতনভাতা পরিশোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২০ মে) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সাংবাদিকদের বেতন বোনাস প্রদান এবং জনকণ্ঠে বিরাজমান পরিস্থিতিতে সাংবাদিকদের বোনাসসহ বকেয়া পরিশোধ করে বিদ্যমান অবস্থার স্থায়ী সমাধানের আহ্বান জানান।

পাশাপাশি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বিগত ১৭ বছরের অনিয়ম ও বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনো অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতনভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষ্যে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন