বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:০৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় লেকের পানি দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার এবং লেককেন্দ্রিক আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান অবস্থা তুলে ধরেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, উদ্যোগ ও করণীয় বিষয়েও মতামত প্রদান করেন।

সভায় লেক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন