সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:২৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন।

সোমবার (১১ মে) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ২৩তম হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল হজের প্রথম ফ্লাইট শুরু হওয়ার পর থেকে সৌদি সময় ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটের মাধ্যমে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটের মাধ্যমে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটের মাধ্যমে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

আগামী ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট পরিচালিত হবে।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের স্বাস্থ্য ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সেখানকার চিকিৎসা কেন্দ্রগুলো থেকে ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৪ হাজার ৮৬৯টি সেবা পেয়েছেন হজযাত্রীরা।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্তেকাল করা এই হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন