বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজ ঠেকাতে ১০০ তৃতীয় লিঙ্গের সদস্যকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত 'নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরি' এক ব্যতিক্রমী ও সাহসী কর্মসংস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কারখানাটি ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত।

প্রতিষ্ঠানটি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সমাজের অবহেলিত ও সাহসী তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চাদাবাজদের দৌরাত্ম্য কমাতে এবং এই জনগোষ্ঠীর মানুষদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া সুযোগ- সুবিধার মধ্যে থাকছে: বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং প্রতিদিন একবেলা খাবার, বাৎসরিক ২টি বোনাস ও সাপ্তাহিক ১ দিন ছুটি (প্রয়োজনে মাসে ৫ দিন একত্রে ছুটি নেওয়ার সুযোগ)।

কারখানায় দৈনিক ডিউটির সময় ১০ ঘণ্টা। এর মধ্যে দুপুরে ১ ঘণ্টা বিশ্রাম এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য আলাদা বিরতি থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিয়োগপ্রাপ্তদের সরাসরি চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখিয়ে দেওয়া হবে, যা তাদের ভবিষ্যতের জন্য কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা দক্ষতার সাথে কাজ করবেন, তাদের পরবর্তীতে নবীন চায়না কোম্পানি লিমিটেড-এর মূল চায়না ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেওয়া হবে-যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৮ এপ্রিল তারিখের মধ্যে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নবীন বাংলাদেশের সেলস কর্মকর্তা আব্দুল রহমান গণমাধ্যমকে জানান, আমাদের কাছে ইতিমধ্যে ১২০টি আবেদন জমা রয়েছে। আমরা যাচাই-বাচাই শেষে তাদের নিয়োগ দিবো। তিনি আরও জানান, কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পদে কাজ করার সুযোগ দেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন