শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের নতুন কর্মসূচী ঘোষণা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।। ছবি: সংগৃহীত
expand
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।। ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এই দাবিকে সামনে রেখে আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে৷’ হামিদুর রহমান বলেন, ‘১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই৷ শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।’ আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন