

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংরেজি ভাষা শিখতে সচিবদের থাইল্যান্ডে পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের প্রায় সাড়ে ৩৫০ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রশিক্ষণ কেন্দ্রটি পর্যটননির্ভর শহর পাতায়া থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। বিষয়টি ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে এ ধরনের প্রশিক্ষণে আগ্রহ কম থাকায় বিদেশে আয়োজনের কথা ভাবা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেতে পারে বিয়াম ফাউন্ডেশন। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের উদ্যোগ কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রশাসন ও রাজনীতিতে শুদ্ধাচার ও সদিচ্ছা না থাকলে কোনো উদ্যোগই কাঙ্ক্ষিত ফল দেবে না।
একইভাবে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। তার মতে, এত উচ্চপদে পৌঁছানোর পর ইংরেজি শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ভাবার সুযোগ রয়েছে, কারণ দেশে বসেই এ দক্ষতা অর্জন করা সম্ভব।
সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রতি বছরই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়। তবে এই প্রকল্প নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি বিয়াম ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, অতীতে কৃচ্ছ্রসাধন নীতির কারণে অনুমোদন না পেলেও এবার নতুন করে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন
