বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ অধিবেশন: ৫৩ বছরে প্রথম সরকারি দলের মুলতবি প্রস্তাব গৃহীত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম
সংসদ অধিবেশন ।। ছবি: সংগৃহীত
expand
সংসদ অধিবেশন ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৬২ ধারায় প্রস্তাবটি উত্থাপন করেন বিএনপির জয়নুল আবদিন ফারুক। প্রস্তাবটি গৃহীত হওয়ায় আগামী ৫ এপ্রিল বিষয়টি নিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রস্তাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে একটি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তৈরি দলিল হিসেবে উল্লেখ করে এর বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও পরিবর্তনের বিষয় জড়িত থাকায় সংসদে এ নিয়ে বিস্তারিত আলোচনা দরকার বলে মত দেওয়া হয়।

স্পিকার জানান, বিধি অনুযায়ী অনুমোদিত মুলতবি প্রস্তাব নির্ধারিত সময়ের মধ্যে আলোচনার জন্য তোলা হয় এবং তা সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত চলতে পারে। সেই অনুযায়ী ৫ এপ্রিল দিনের শেষ কার্যসূচি হিসেবে প্রস্তাবটি আলোচিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে এই প্রথম সরকারি দলের কোনো সদস্য মুলতবি প্রস্তাব এনেছেন। বিষয়টি সংসদীয় কার্যক্রমে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন