বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘সপ্তাহে ২ দিন হোম অফিস’, ভুয়া আদেশে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে দুই দিন হোম অফিস পরিচালনা সংক্রান্ত একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিনদিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন