বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ।। ছবি: সংগৃহীত
expand
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ।। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াকআউট করেছে বিরোধীদল।

বুধবার (১ এপ্রিল) বিকেলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় এ ওয়াকআউট করে তারা।

জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। এর পর আজই প্রথমবার সংসদে কোনো বিষয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন