

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
এর আগে গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি। ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এ রকম ক্যাম্পেইন চালু হয়নি।
তিনি বলেন, রোববার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ শুরু করব ইনশাল্লাহ। এই জন্য কালকে এবং পরশুদিন আমরা প্রত্যেকটা উপজেলায় মেটেরিয়াল সাপ্লাই দেব।
মন্তব্য করুন
