

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যরা।
এছাড়াও বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় সংসদ সদস্যসহ জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় স্ত্রীর জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ মারা যান। এরপর রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
মন্তব্য করুন
