

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি সংস্থাটির সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে মহাসচিব দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আলোচনায় বৈশ্বিক প্রেক্ষাপটও গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি বাজারের অস্থিরতা এবং এর প্রভাবে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ওপর বাড়তি চাপের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে গুতেরেস কৃতজ্ঞতা জানান।
বৈঠকের শেষে উভয় পক্ষ বৈশ্বিক সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
মন্তব্য করুন
