মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষ হলেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের চাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম
জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচেপড়া ভিড়
expand
জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটি শেষ হলেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে চিড়িয়াখানা প্রাঙ্গণ।

মঙ্গলবার (২৪ মার্চ) দেখা যায়, মিরপুর-১ থেকে চিড়িয়াখানার প্রবেশপথ পর্যন্ত সড়কে তীব্র যানজট। সড়ক ও ফুটপাতে হকারদের দখলে এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে অনেক দর্শনার্থী দূর-দূরান্ত হেঁটে চিড়িয়াখানায় প্রবেশ করেন।

নারায়ণগঞ্জ থেকে আজ ভোরে রওনা দিয়ে ঢাকায় আসেন নাজিম ও শাহাদত। তাঁদের আরেক বন্ধু রমজান আলী আগে থেকেই ঈদের ছুটিতে ঢাকায় ছিলেন। মাদ্রাসায় পড়া এই তিন বন্ধু মিলে আজ চিড়িয়াখানায় প্রবেশ করেন।

চিড়িয়াখানার জিরাফের খাঁচার সামনে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি এর আগে গাজীপুরের সাফারি পার্ক ও জাতীয় চিড়িয়াখানায় এসেছিলেন।

সাফারি পার্কে ইচ্ছেমতো ঘোরাঘুরি করা যায় না। জাতীয় চিড়িয়াখানায় ইচ্ছেমতো ঘোরাঘুরি করা যায়। সে কারণে তাঁর এখানে আসার প্রতি বেশি আগ্রহ।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঈদের দিন প্রায় ৮০ হাজার দর্শনার্থী এসেছিলেন। ঈদের দ্বিতীয় দিন প্রায় ২ লাখ দর্শনার্থী আসেন। আর তৃতীয় দিনেও দেড় লাখের মতো দর্শনার্থী প্রবেশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন