

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন।
লাঠির মাথায় কলার মোচার লাল পাপড়ি (খোল) ঝুলিয়ে সতর্ক সংকেত দিয়ে এই দুর্ঘটনা এড়াতে সাহায্য করেন এনামুল হক (৬৫) নামের এক শ্রমিক।
সোমবার (২৩) সকাল সাড়ে ৬টায় ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী অংশ পূর্ব চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় জানান, সকালে ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী স্থান পূর্ব চণ্ডীপুর এলাকায় এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকাগামী রেলপথের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান।
আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ের অফিসে মুঠোফোনে জানানোর পাশাপাশি কলার গাছ থেকে কলার মোচা ভেঙে এনে সেটির লাল পাপড়ি লাঠিতে বেঁধে রেললাইনে দাঁড়িয়ে যান।
মাত্র ৫ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। কিন্তু এনামুলের হাতে ‘লাল পতাকা’ দেখে ট্রেনটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যায়। এতে শত শত ট্রেনযাত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।
এদিকে এনামুল হকের ডাকে সাড়া দিয়ে ওই গ্রামের একরামুল হকের ছেলে শাহিনুরসহ অনেকে পার্বতীপুর রেলওয়ে অফিসে ফোন করেন।
তার অধা ঘণ্টা পর রেলওয়ের প্রকৌশলী টিম ও শ্রমিকেরা এসে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচলের ব্যবস্থা করেন। পরে রেললাইন মেরামত সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ফুলবাড়ী স্টেশনমাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী ৩৫২/৫ থেকে ৩৫২/৬ মধ্যে রেললাইন ভেঙে যাওয়ার খবর পান তারা।
দ্রুত প্রকৌশলী টিম গিয়ে রেললাইন মেরামত করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সময় আধা ঘণ্টার অধিক সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিনি আরো জানান, ওই এলাকার এনামুল হকের উপস্থিত বুদ্ধিতে আজ একটি ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল।
মন্তব্য করুন