শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করলেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০১:২৭ এএম আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
সৈয়দপুর বিমানবন্দর
expand
সৈয়দপুর বিমানবন্দর

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) রাতে দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে এসে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করেন তিনি।

বিমানবন্দর কতৃপক্ষ সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াইফাই সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে এই সেবার উদ্বোধন করা হয়েছে। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

ইতোমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup