বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:২১ এএম আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:৩৩ এএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
expand
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ মার্চ) অনলাইন এক্টিভিস্টদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জিয়া সাইবার ফোর্সের কাজ করতে গিয়ে আমরা যাদের হারিয়েছি তাদের ভুলবো না। নির্বাচনকালীন সময়ে সব থেকে বেশি লড়তে হয়েছে বট বাহিনীর বিরুদ্ধে। জিয়া সাইবার ফোর্স প্রোপাগাণ্ডার বিরুদ্ধে দারুণ কাজ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেডসিএফ। একইসাথে আগামীতে প্রচার বাড়ানো ও অপপ্রচার রোধ করার দায়িত্ব নিতে হবে সংগঠনটিকেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বিগ্রেডিয়ার (আব.) একেএম শামছুল ইসলাম, প্রাথমিক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন দ্বীপ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের অনলাইন অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন