

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ভারতকে জ্বালানি সহায়তার জন্য চিঠি পাঠিয়েছে।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো।
বৈঠকের আলোচনার প্রসঙ্গে প্রণয় ভার্মা জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এটি অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন সক্রিয় রয়েছে। বৈঠকে এই সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য করুন
