শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম
দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথ বলছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। 
expand
দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথ বলছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। 

১৩ কোটি টাকার বেশী আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

মামলার অন্যান্য আসামীরা হলেন- সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও চীফ এক্সিকিউটিভ অফিসার মো. হেমায়েত উল্যাহ (৫৯), সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড কোম্পানী সেক্রেটারী সৈয়দ আব্দুল আজিজ (৬৯), প্রধান প্রকৌশলী এবং চেয়ারম্যান, বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভলপমেন্ট কমিটি আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিনিয়োগ ও ব্যাংকিং শাখা প্রধান শেখ আব্দুর রাজ্জাক (৪৯) ও সাবেক হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মো. কামাল হোসেন হাওলাদার (৪৩)।

এছাড়া, দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিভিন্ন দপ্তরে দুদকের চিঠির প্রেক্ষিতে তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup