রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, 'আপনাদের দাবিগুলো আমরা জানি। আমরা এগুলো নিয়ে বসা শুরু করেছি। আমরা এগুলো নিয়ে কাজ করব। আপনারা নিশ্চিত থাকেন, আমরা আগেও বলেছি আপনাদেরকে, শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। শিক্ষা মন্ত্রণালয়কে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং ছিল, সেখানে প্রধানমন্ত্রী ৯০ শতাংশ সময় দিয়েছেন শিক্ষার ব্যাপারে।'

শিক্ষকদের ১০০ ভাগ ঈদ বোনাসের দাবি নিয়ে তিনি বলেন, 'এত দিন ঈদ বোনাস ছিলো ২৫ শতাংশ। ১৭ বছর পর অন্তর্বতীকালীন সরকার তা ৫০ শতাংশ করেছে। এক্ষেত্রে আসলে বাজেটের বিষয় রয়েছে। এটা আমরা পর্যালোচনা করবো। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।'

যেহেতু এটা নতুন বাজেট না, তারপর এটা ফাংশনাল করতে সময় লাগবে। তবুও আমরা আপনাদের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এটি নতুন বাজেটে ইনক্লুড নেই, তাই অনেক বিষয় আছে এখানে', আরও বলেন তিনি।

৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রীও করেন না। আমরা দুজনই শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতে দেবও না।'

তিনি আরও বলেন, অবসর ভাতা নিয়ে এখনও বসিনি। অবসর ভাতা আর কল্যাণ ট্রাস্ট নিয়ে বসব, এটা আমাদের এজেন্ডায় আছে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X