শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মীর শাহে আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম
expand
নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বগুড়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯১ সালের নির্বাচনে বগুড়া সদরের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরপর দীর্ঘ সময় বগুড়াবাসী মন্ত্রীত্বের সুযোগ পাননি, যা নিয়ে আক্ষেপ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup