সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
বাহারুল আলম
expand
বাহারুল আলম

আর মাত্র একদিন বাদেই দেশের দায়িত্ব আসছে নতুন সরকার। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

তবে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগেই অন্তবর্তীকালীন সরকারের নিয়োগকৃত উচ্চপদস্থ কর্মকর্তাকতাদের অনেককে দায়িত্ব থেকে পদত্যাগের খবর সামনে আসছে।

সবশেষ জানা গেল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ চেষ্টার খবর। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেও তা মন্ত্রণালয় পায়নি বলে একটি সূত্র জানায়।

এর আগে পদত্যাগ করেছেন মন্ত্রীপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব পদত্যাগপত্র জমা দিয়ে শনিবার দেশ ছাড়েন।

তবে অন্তবর্তী সরকারের দায়িত্বের শেষ মুহূর্তে পুলিশপ্রধান বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার পেছনে কারণ কী এবং কেন তা সরকার গ্রহণ করছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X