শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থী ফাইয়াজ করিম আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:৪৪ এএম আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:৪৭ এএম
ফাইয়াজ করিম নিলয়
expand
ফাইয়াজ করিম নিলয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ করিম নিলয় আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জামিলুর রহমান।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়া ফাইয়াজ করিম নিলয় দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।

তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে রি-অ্যাডমিশন নিয়ে কিছুদিন ক্লাসও করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তিন থেকে চার দিন আগে কিডনির ডায়ালাইসিস করাতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফাইয়াজ করিম নিলয়ের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন