রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন কত? পান কী কী সুবিধা? 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশকে সঠিকভাবে পরিচালনা করেন প্রধানমন্ত্রী। তবে এই কাজের জন্য অন্য চাকরিজীবীদের মতই মাসের শেষে মাইনে পান তিনি। পাশাপাশি পান আরও একাধিক সুযোগ সুবিধা। এই সমস্ত সুবিধা একজন ধনী ব্যবসায়ীর পক্ষেও অর্থ দিয়েও কেনা সম্ভব নয়। কী কী সুবিধা পান বাংলাদেশের প্রধানমন্ত্রী?

বেতন পান কত টাকা?

বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রতি মাসে মাইনে হিসাবে পান ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও তাঁর চিকিৎসা, টেলিফোন, যাতায়াতসহ অন্য যা খরচ হয় তার পুরোটাই দেয় রাষ্ট্র।

প্রধানমন্ত্রীর বাড়ি

বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার জন্যই পান একটা সরকারি বাসভবন। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করে সরকার। প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত ফান্ড থেকে এর পেছনে এক টাকাও খরচ করতে হয় না।

কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়িভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। বাড়িভাড়া হিসেবে একটি বড় অঙ্কের অর্থ পাবেন প্রধানমন্ত্রী। বর্তমানে প্রধানমন্ত্রীর হাউস রেন্ট অ্যালাউন্সের পরিমান প্রতিমাসে এক লাখ টাকা। তাঁর বাড়ির নিরাপত্তায় থাকবেন স্পেশাল ফোর্সের সদস্যরা।

যাতায়াত খরচ

বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, জলের বিল যত খরচই হোক না কেন, প্রধানমন্ত্রীকে এসব নিয়ে কোনও চিন্তাই করতে হবে না। সবকিছুই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে, তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ।

পরিবারের কোনও সদস্য থাকলে, তারাও ফ্রিতে যাতায়াত করতে পারেন। এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমনের সময় রাষ্ট্রীয়ভাবে, বাৎসরিক ২৫ লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান প্রধানমন্ত্রী। এছাড়াও প্রতিদিন ৩ হাজার টাকা পান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X