রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-ফাইল ছবি
expand
তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-ফাইল ছবি

নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতের জন্য জামায়াতের ইসলামী আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলটির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় প্রথমে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় যাবেন তারেক রহমান। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়।

সূত্র আরও জানিয়েছে, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, তারই অংশ হিসেবে দলের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাত করতে যাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X