বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে চার পরামর্শ দিলেন মির্জা গালিব

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
ড. মির্জা গালিব
expand
ড. মির্জা গালিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও বিরোধী দলের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর প্রতি চার পরামর্শ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অনলাইন এক্টিভিস্ট ড. মির্জা গালিব। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ৪ পরামর্শের কথা জানান তিনি।

প্রথমত তিনি উল্লেখ করেন, জামায়াত জোট ৭৭ আসনে জয় পাইছে। এর বাইরে প্রায় আরও ৫৩ আসনে ভোটের ব্যবধান খুবই কম ছিল। ৭৭+৫৩ সমান ১৩০। অর্থাৎ, অল্প কিছুটা ভোট পাইলে আর ২০টার মত আসনে সুইং হইলেই জামায়াত এই নির্বাচন জিতে যাইত।

জামায়াতের আরেকটা সুবিধা হইল, দেশের তরুণদের মধ্যে তারা ভোট বেশি পাইছে। কম ভোট পাইছে গ্রামীণ জনপদে। ফলে সামনের দিনের রাজনীতিতে তরুণ প্রজন্মের সাথে কাজ করার এবং কার্যকর ভূমিকা পালন করার অনেক সুযোগ আছে।

মির্জা গালিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে পাবলিক পরিসরে জামায়াতের তেমন কোন অবস্থান ছিল না। এর আগের নির্বাচনগুলোতে জামায়াতের বেস্ট পারফরম্যান্স ছিল ১২% ভোট আর ১৮ আসন। সেইখান থেকে জামায়াত এখন প্রায় ৪০–৪৩% ভোট পাওয়া দল, ৭০ টার মত আসন পাওয়া দল। এই পজিশন থেকে ৫ বছরের একটা দায়িত্বশীল রাজনীতি জামায়াতকে সফলতার কাছে নিয়ে যাবে।

তার মতে, জামায়াতের সবচেয়ে বড় সফলতা হইল, জামায়াত পরিবর্তন চাওয়া মানুষের পক্ষে দাঁড়াইছে। জুলাই সনদের পক্ষে দাঁড়াইছে। অনেক পলিসির ক্ষেত্রে উদার অবস্থান নিছে।

জামায়াত এখন সুযোগ পাইল প্রমাণ করার যে, এইগুলো শুধু নির্বাচনে জেতার জন্য ছিল না। বরং জাতির প্রতি কমিটমেন্ট ছিল। সংখ্যালঘু, নারী, শরীয়া আইন- ইত্যাদি ইস্যুতে জামায়াত তার পজিশন এখন আরও ক্লিয়ার করার সুযোগ পাবে, যাতে সামনের নির্বাচনের আগে কেউ অস্পষ্টতার অভিযোগ আনতে না পারে।

চতুর্থ পরামর্শে তিনি বলেন, দেশের জন্য বিরোধী দলের ভূমিকাও জরুরি। জামায়াতের সুযোগ আছে বিএনপিকে চেক-এ রাখার। বিএনপি ভাল করলে ডিস্টার্ব করা যাবে না, খারাপ করলে ছেড়ে দেওয়া যাবে না।

স্ট্যাটাসের শেষাংশে মির্জা গালিব বলেন, জামায়াতকে আজকে থেকে, এখন থেকেই আবার রাজনীতি শুরু করতে হবে। দেশের জন্য, মানুষের জন্য, পরিবর্তনের জন্য। জুলাইয়ের তরুনদের জন্য। একদিনও নষ্ট করা যাবে না। এই নির্বাচন পরাজয়ের নির্বাচন না, বরং জয়ের পথে যাওয়ার প্রথম ধাপ অতিক্রম করা।

জুলাইয়ের সময় একটা স্লোগান ছিল, ‘দম ফুরায়ে গেছে?’ পরিবর্তনের জন্য বিপ্লবীদের দম ফুরায়ে যায় না। বিপ্লবের শুরু মাত্র। কেউ ফ্যাসিস্ট হইতে চাইলে তার দমই ফুরায়ে যাবে ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup