

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করে গেজেট দিয়েছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, ১১ জন সংসদ সদস্য এবার জাতীয় সংসদে পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। তারা দেশের প্রধান রপ্তানি খাতকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। যদিও পোশাক রপ্তানি কারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বর্তমান ও সাবেক সভাপতি হেরে গেছেন নির্বাচনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র মতে, এবারের নির্বাচনে সরাসরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত এমন প্রায় ২০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এরমধ্যে বিজয়ী হয়েছেন ১১ জন। বিজয়ীদের মধ্যে রয়েছেন ফেনী-৩ আসন থেকে আব্দুল আওয়াল মিন্টু। তিনি বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস-প্রেসিডেন্ট আবুল কালাম জয়ী হয়েছেন কুমিল্লা-৯ আসন থেকে।
এছাড়া বিটিএমএ'র পরিচালক আফরোজা খানম রিতা মানিকগঞ্জ-৩, বিটিএমএ'র সাবেক ভাইস-প্রেসিডেন্ট এসএম ফয়সাল হবিগঞ্জ-৪, নরসিংদী-৩ আসন থেকে বিটিএমএ'র সদস্য মানজুর এলাহি নির্বাচিত হয়েছেন।
বিজিএমইএর সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ আসন থেকে, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মনবাড়িয়া-৩, মুন্সীগঞ্জ-১ আসন থেকে শেখ মো: আব্দুল্লাহ, সদ্য বিএনপিতে ফেরা দেওয়া শাহাদাত হোসেন সেলিম লক্ষীপুর-১, চট্টগ্রাম-৮ আসন থেকে সংগঠনটির সাবেক ভাইস-প্রেসিডেন্ট এরশাদ উল্লাহ বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর বাইরে ফরিদপুর-২ আসন থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও স্প্যারো গ্রুপ পরিবারের সদস্য শামা ওবায়েদ ইসলাম জয়ী হয়েছেন। এদিকে বিজিএমইএর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। পাশাপাশি এলডিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া বিজিএমইএর সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ থেকে নির্বাচন করে হেরে যান। জামায়াত জোটের পক্ষ থেকে পোশাক শিল্পের কেউ নির্বাচন করেছেন বলে জানা যায়নি।
মন্তব্য করুন

