বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামের ভেতর টাকা ভরে বিলি, জামায়াতকর্মীসহ আটক ৫

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সংক্ষিপ্ত বিচার আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

বার্তায় ডিএমপি জানায়— এদিন, রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধৃত করা হলে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)।

এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে পাঁচশ টাকা করে মোট ৬ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অপর এক ঘটনায় বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ারী বিভাগ কর্তৃক সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরা করার অপরাধে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অপরাধ আমলে গ্রহণ করত একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। জনগণ কর্তৃকৃত আটককৃত এবং পুলিশ নিয়ে নেতিআাচক মন্তব্য করায় এই সাজা প্রদান করা হয়।

ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা প্রদান করা হয়েছে বলেও বার্তায় জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS Mexico
Scheduled
25 Jun, 07:00 AM
VS
World Cup