মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে শুধুমাত্র পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক দল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
সিইসির সঙ্গে  ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ 
expand
সিইসির সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণ দল থাকবে। তারা নির্বাচন নিয়ে কোন ধরণের মতামত, পরামর্শ ও সংশোধন দেবে না; শুধুমাত্র পর্যবেক্ষণ করবে— এসব কথা জানিয়েছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া সকল আসনেই পর্যবেক্ষণ করা হবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত পরামর্শ বা সংশোধনী দেবে না শুধু পর্যবেক্ষণ করবে।

নির্বাচনে নারী, সংখ্যালঘুসহ সকল সম্প্রদায়ের স্বতস্ফূর্ত অংশগ্রহণ করবেন— এমন প্রত্যাশাও করে ইউ।

এর আগে দুপুর পৌনে তিনটার দিকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান ইভারস ইজাবসের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল ইসিতে প্রবেশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup