শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
expand
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে। গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়ে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।

শিক্ষকরা জানান, নভেম্বর মাসের বেতন-ভাতা ১১তম গ্রেড শিক্ষকরা উত্তোলন করেছেন।

১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গেডের বেতন পরবর্তী মাসে জানুয়ারিতে যুক্ত হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পর প্রধান শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়িত হয়েছে। তবে সহকারী শিক্ষকরা এখনো ১১তম বা ১২তম গ্রেড সংক্রান্ত তাদের দাবি আদায় করতে সক্ষম হননি। সর্বশেষ, শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা ডিসেম্বর মাসের আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup