শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ না দেওয়ার কারণ জানালেন আব্দুল কাদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:২৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সম্মুখসারির অধিকাংশ ছাত্রনেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও সেই পথে হাঁটেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

কেন তিনি এনসিপিতে যোগ দেননি— গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান ও সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনই এমপি বা মন্ত্রী হতে হবে, তেমন কোনো চিন্তা আমার নেই। জুলাইয়ের আগে যা বলতাম, তা করতাম। এখনকার রাজনীতিতে দায়বদ্ধতার ব্যাপারটা খুবই খেলো হয়ে গেছে। মুখে যা বলছি, কেউ সেটা কাজে করছি না। সে জন্য আমি কোনো কিছুতে জড়াইনি।

আব্দুল কাদের বলেন, আমাকে এনসিপিতে যোগ দিতে বলা হয়েছিল। জানতে চাইলাম, আমার দায়িত্ব কী হবে। তাঁরা আমাকে আমার আসন গোছাতে বললেন। আসন গোছানোর রাজনীতি আমি করতে চাইনি। এনসিপির সমস্যা হচ্ছে, সেখানে দায় নিতে হবে, কিন্তু কাজ করার কোনো সুযোগ নেই। মূলধারার ও বিভিন্ন বামপন্থী দলও আমাকে ডেকেছে। কিন্তু রাজনীতিতে এখন কোনো আশা দেখছি না। তাই আপাতত কোথাও যোগ দিচ্ছি না।

তিনি বলেন, আমি পরিবারের বড় সন্তান, আমার দুই ছোট ভাই আছে। কিন্তু কখনো পরিবারের দিকে তাকানো হয়নি। আমার বাবা পেশায় দারোয়ান। মা খুব অসুস্থ। কিছুদিন আগে নানু মারা যাওয়ার পর উপলব্ধি হয়েছে, এখন পরিবারকে সময় দেব। আমি রাজনৈতিক মানুষ। রাজনীতি অবশ্যই করব। আপাতত বিরতি নিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup