বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:১১ এএম
ছবি: সংগৃহীত
expand

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ থাকায় বাজার থেকে তিনটি প্রতিষ্ঠানকে তাদের তিনটি খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজার থেকে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

বাজার থেকে প্রত্যাহার করে নিতে বলা খ্যাদ্যপণ্য তিনটি হলো- ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিএফএসএ - এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজার থেকে এসব খাদ্যপণ্য তুলে নেয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যগুলোর বিপণন বন্ধের নির্দেশনাও দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank