শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৬:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল বুধবার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হাসিনা ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘরের একাটি প্যাকেট থেকে আরো ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে ও হাসিনা বেগমের স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন