বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট ছাড়া ফ্লাইট: বাংলাদেশী পাইলট জেদ্দায় আটক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান
expand
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক হয়েছেন । গতকাল মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নেন।

বিমান সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় অন্য একটি ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্টটি ঢাকা থেকে জেদ্দায় পাঠানো হয়েছে। সেটি পাওয়ার পর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করলে তিনি দেশে ফিরতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, বিমানের একজন ক্যাপ্টেন ভুলে নিজের পাসপোর্টাটি বহন না করে তার মায়ের পাসপোর্টটি নিয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে অবশ্য বিমানের জেদ্দা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা ওই পাইলটকে তাদের তত্ত্বাবধানে নিয়েছেন।

বিমান সূত্র জানায়, এর আগে দুই বছর আগে বিমানের এক পাইলট একটি ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হন। তিনিও পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে না দেওয়ায় অন্য ফ্লাইটে তিনি দেশে ফিরেছিলেন।

এ ছাড়াও চলতি বছরের জানুয়ারিতে বিমানের আরেক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে হিথরো বিমানববন্দরে আটক করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে টিকেট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup